ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে মদসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর  ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি কে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উত্তম কুমার দাসের নেতৃত্বে এসআই বাবুল চৌধুরী ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দেবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে এলজিইডি পাকা রাস্তায় পাশে অভিযান পরিচালনা করে ৩০ বোতল মদসহ মাধবপুর  উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত আয়দর আলীর ছেলে অলি আহম্মদ ((৪৫)এবং একই গ্রামের মৃত এনু মিয়ার ছেলে সিরাজ আলি (৪৩)কে গ্রেফতার করা হয়।


মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑